বেলা ৩টা ৫০ মিনিটে ভোটকেন্দ্রে ঢুকেও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নাহিদা লিমা নামে এক শিক্ষার্থী। চারুকলা বিভাগের ২০২০-২০২১ বর্ষের ওই শিক্ষার্থী ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ভোটকেন্দ্রের ভোটার।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় ব্যবসা প্রশাসন বিভাগের ফটকের সামনে ভোট দিতে না দেওয়ার অভিযোগ করে নাহিদা লিমা বলেন," ৩৬ বছর পরে হচ্ছে চাকসু নির্বাচন। অনেক আশা প্রত্যাশা নিয়ে ভোট দিতে এসেছি। সময়মতো এসেও আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। এটা অনিয়ম।
এই প্রসঙ্গে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদকে প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করেননি।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
চাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা