ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী। বুধবার (১৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, নিহত ওই ৩ বাস যাত্রীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যাইনি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
কাল রাকসু ও হল সংসদ নির্বাচন
বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন