২০২৫ সালের ১৫ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে, ও. আর. নিজাম রোডের ১৩০৫ নম্বর প্রাঙ্গণে দোয়া ও তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়। এটি শুধু একটি স্থাপনার সূচনা নয়, বরং চট্টগ্রামের বাণিজ্যিক স্থাপত্যে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আধুনিক নকশা, কার্যকর পরিকল্পনা ও নান্দনিকতার মেলবন্ধনে গড়ে উঠছে এক নতুন বাণিজ্যিক দিগন্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ল্যান্ড ওনার নুর বেগম ও তার ওয়ারিশগণ। তাদের উপস্থিতি ও শুভাশিসে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও হৃদয়গ্রাহী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পিটুপি ও উইকন চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী মো. নাজিম উদ্দিন খান, পরিচালক পিয়ারস কমিউনিকেশন নির্ঝর চক্রবর্তী, পিটুপি হেলথ কেয়ার সিইও ড. মো. এনামুল হক, গ্রুপ সিওও মেজর মো. আমিনুল হক, সিবিও রেজাউল হক লিমন, সিটিও ইঞ্জি. সৌমেন পাল জিতু, হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নাজমুল বিন আবেদীন, উইকন জিএম মোহাম্মদ নাজমুল হোসেন সুমন, একাউন্ট জিএম মো. আবদুল কাইয়ুম, গ্রুপ ডিজিএম রামেন দাস গুপ্ত, একাউন্ট এজিএম মো. শাখাওয়াত হোসেইন চৌধুরী, উইকন-ইএনসিএল এজিএম সুমন মুখার্জি, উইকন ডিজিএম হিল্লোল চৌধুরী, উইকন এজিএম মাসুদ চৌধুরী, উইকন এজিএম মো. সাব্বির নেওয়াজ, সিনিয়র ম্যানেজার মো. মারুফুল আলম, সিনিয়র ম্যানেজার সান্তু দত্ত, সিনিয়র ম্যানেজার রুমি চৌধুরী, পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্লায়েন্ট, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন—উইকন প্রপার্টিজ শুধু ভবন নির্মাণ করে না, বরং গড়ে তোলে মানসম্পন্ন জীবনধারা ও ব্যবসায়িক পরিবেশের নতুন ধারা। প্রতিষ্ঠানটি আধুনিক স্থাপত্য, নির্ভুল পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও সময়নিষ্ঠ কার্যসম্পাদনের মাধ্যমে ইতোমধ্যে চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতে এক আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
‘উইকন স্কাইরিজ’ হবে এক অনন্য দৃষ্টান্ত—যেখানে গ্রাহকের চাহিদা, আরাম, নিরাপত্তা ও নান্দনিকতার সমন্বয়ে গড়ে উঠবে এক প্রিমিয়াম বাণিজ্যিক অভিজ্ঞতা। এই প্রকল্প শুধু একটি স্থাপনা নয়, এটি হবে চট্টগ্রামের ব্যবসায়িক কেন্দ্রের আধুনিকতা, আস্থা ও অগ্রগতির প্রতিচ্ছবি।
দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিবৃন্দ উইকন স্কাইরিজ প্রকল্পের সাফল্য, স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানান। চট্টগ্রামের আকাশে আজ প্রতিধ্বনিত সেই বিশ্বাসের প্রতিশ্রুতি—‘উইকন স্কাইরিজ- আধুনিকতার নতুন উচ্চতা।’
