ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও আলোচনায় — তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং এক মজার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জন্য। ২৫ বছর বয়সী এই তারকা বৃহস্পতিবার এক্স-এ কয়েকটি ছবি পোস্ট করেন। এর একটিতে দেখা যায়, তিনি পাইপ হাতে ধুমপান করছেন।
স্বাভাবিকভাবেই মুহূর্তের মাঝে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হালান্ডের পোস্টে একজন ভক্ত মজার ছলে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি ধুমপান করছ?’ হালান্ডের জবাব ছিল ছোট কিন্তু দারুণ রসিকতাপূর্ণ। তিনি শুধু লিখেছেন ‘গোল’। মানে তিনি ধোঁয়া নয়, গোল টানছেন! এই এক শব্দের জবাবেই ফুটে ওঠে তার আত্মবিশ্বাস ও রসবোধ।
মুহূর্তের মধ্যেই হালান্ডের উত্তরটি সামাজিক মাধ্যমে ঝড় তোলে; ভক্তরা মন্তব্য করেন— ‘একজন গোল মেশিনের উত্তর এমনই হওয়া উচিত।’ চলতি মৌসুমেও হালান্ড তার গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন। এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির জার্সিতে ৯ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে ১টি অ্যাসিস্ট। পাশাপাশি, তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাত্র ৫০ ম্যাচে ৫২ গোল করে নতুন রেকর্ড গড়েছেন— যা এর আগে কোনো ফুটবলার পারেননি।
প্রিমিয়ার লিগে রেকর্ড ভাঙা ও গোলের বন্যা বইয়ে দেওয়া হালান্ডকে থামানোই এখন প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাঠে গোল আর মাঠের বাইরে মজার মন্তব্যে তিনি ভক্তদের মন জয় করে চলছেন।
নেইমারের চুক্তি নবায়নের আলোচনা স্থগিত করল সান্তোস
ওয়ানডে দলে প্রথমবার অংকন, বাদ পড়লেন নাঈম, ফিরলেন সৌম্য