আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার টাটকা স্মৃতি নিয়ে আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চারদিকে চলছে সমালোচনার ঝড়। ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজে স্বাভাবিকভাবেই টাইগাররা চাপে থাকবে। প্রধান কোচ ফিল সিমন্স চান- সমালোচনার জবাব খেলার মাঠেই দিক ক্রিকেটাররা।
আজ শুক্রবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘শেষ সিরিজটা যেমন কেটেছে, আপনি যেটা পারেন তা হচ্ছে, সবকিছু পেছনে ফেলা। কারণ, আমরা এর চেয়ে ভালো দল। আমরা আজ এমনভাবেই অনুশীলন করেছি, যেন সামনে ভালো করতে পারি। নিশ্চিত করতে চেয়েছি কাল কীভাবে খেলব, সেদিকে যেন মনোযোগটা থাকে।’
এর আগে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক মিরাজ বলেছিলেন, ‘আমরা এর আগে তো এত খারাপ খেলিনি। কিন্তু আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। এই জিনিসগুলো যদি আমরা উন্নতি না করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক আরও আরও কঠিন হবে। যদি আমরা উন্নতি না করতে পারি এবং এই ম্যাচগুলোতে যে ভুলগুলো করেছি, সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও কঠিন হবে।’
শনিবার বেলা ১টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। আফগানিস্তান সিরিজে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে অধিনায়কের পাশেই আছেন সিমন্স, ‘মিরাজ ভালো অধিনায়ক। শুধু ২০০ রান দিয়ে তার অধিনায়কত্ব বিচার করলে হবে না। মাঠে তার অধিনাকত্ব ভালো হচ্ছে। ম্যাচ জেতা ব্যাটারদের ওপরেও নির্ভরশীল।’
জাকেরকে বর্ণবাদী আক্রমণের তীব্র প্রতিবাদ জানালেন সিমন্স
ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
একের পর এক কেলেঙ্কারি ঘটিয়ে অ্যাশেজের আগে উধাও ইংল্যান্ড কোচ