তানভীর হুদা 

সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজি হলে বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজি হলে বিএনপির শক্ত হাতে প্রতিহত করবে। বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজির রাজনীতি করে না। বিএনপি সাধারণ জনগণের দল। বিএনপির জনগণের জন্য রাজনীতি করে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব লালপুর মফিজ খানের বাড়িতে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছে।

তানভীর হুদা বলেন, যারা যারা মাঠে বলে বেড়াচ্ছেন মনোনয়ন কনর্ফাম তাদের উদ্দেশ্য তাদেরকে বলতে চাই, বাকি খাইয়েন না পরে কিন্তু দোকান বাকি আমাদের থেকে নিয়ে দিতে হবে। বিএনপি পরিবার থেকে দিতে হবে সুতরাং সাবধান এখনকার মানুষ সবাই সচেতন ডিজিটাল যুগে আপনারা মানুষকে প্রতারিত করতে পারবেন না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তানভীর হুদা বলেন, মনোনয়ন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই মনোনয়ন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জনপ্রিয় ও জনগনের সাথে সম্পৃক্ত এরকম কাউকেই মনোনয়ন দেওয়া হবে।

ষাটনল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপি নেতা ও সমাজ সেবক ডা. আবুল হাসেমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দীন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির আহ্বায়ক লায়ন এস এম মতিউর রহমান, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খোকন চৌধুরী, সাবেক ছাত্রনেতা কুদ্দুছ বেপারী, সাবেক ইউপি সদস্য ছমির আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত