আজকেই মা হবেন পরিনীতি চোপড়া!

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম

অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়াকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলেন তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা। আগেই তারা ধারণা দিয়েছিলেন চলতি মাসেই নতুন অতিথি আসবে তাদের ঘরে। সেই খবরে এ বার সিলমোহর পড়ল। ভারতীয় একাধিক সংমাধ্যম জানিয়েছে রবিবার (১৯ অক্টোবর) দুপুরে পরিস্থিতি অনুকূলে থাকায় হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মিলবে সুখবর। 

 চলতি বছর আগস্ট মাসে পরিণীতি এবং রাঘব যৌথভাবে জানিয়েছিলেন, তাদের প্রথম সন্তান আসার কথা। নিজের পডকাস্ট চ্যানেলে, সমাজমাধ্যমে কেকের ছবি দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। কেকের উপর লেখা ছিল ১+১= ৩। তার নীচেই ছিল একজোড়া ছোট্ট পায়ের ছবি। অর্থাৎ, দুই সদস্য থেকে তাদের পরিবার ৩ হতে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত