সকাল থেকেই শোরগোল। বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়াকে 'তড়িঘড়ি' হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই খবর রটতে থাকে কিছুক্ষণের মধ্যেই মা হবেন পরিনীতি। এরকম আলাপ-আলোচনার মধ্যেই এল সুখব। রাঘব চাড্ডা ও পরিনীতির কোল আলো করে এল পুত্র সন্তান। মা হওয়ার খবর সমাজমাধ্যমে কয়েক মাস আগেই ভাগ করেছিলেন অভিনেত্রী। এবার সন্তান জন্মের খবরও জানিয়ে দিলেন এই তারকা জুটি।
আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে ফিরে এসে প্রথমবার স্ফীতোদর সামনে এনেছিলেন পরিণীতি। তখনই নেটিজেনরা বুঝেছিলেন আর বেশিদিন বাকি নেই পরিণীতির সন্তানের জন্ম দিতে। সন্তানের জন্মের আগে দিল্লি পাড়ি দিয়েছিলেন তিনি। রাঘব চাড্ডার আদি বাড়ি দিল্লিতে। তাই দম্পতির প্রথম সন্তান যেন দিল্লিতেই জন্মগ্রহণ করে, এমনটাই চেয়েছিলেন তারা।
ছেলের মৃত মুখে দেখার ৫ মিনিটে মাথায় মায়ের মৃত্যু