পরিনীতির কপালে কীসের ক্ষত?

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০২:৩০ পিএম

বলিউড তারকা পরিনীতি চোপড়ার ইনস্টাগ্রাম অনুসরণকারীদের বুধবারের সকালটা শুরু হয় আতঙ্ক দিয়ে। রক্তাক্ত গভীর ক্ষত চিহ্নের কপালের একটি ছবি পোস্ট করেন নায়িকা।

প্রথম দেখায় যারা ভয় পেয়েছিলেন, তারা দুশ্চিন্তামুক্ত হন ক্যাপশন দেখে। নিচের হ্যাশট্যাগ থেকে জানা যায় আরও বিস্তারিত।

ছবিটি মূলত ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’ সিনেমার। এটিকেই বলা হচ্ছে ‘ফার্স্ট লুক’। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিনীতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এর আগে এমন কাজ করিনি। জীবনের সব থেকে কঠিন চরিত্র এটি।’

থ্রিলার ঘরানার ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’ সিনেমাটি এমিলি ব্লান্ট অভিনীত সিনেমার রিমেক। মূল সিনেমাটিও একই নামের।

এটি মূলত পলা হকিন্সের বিপুল বিক্রীত উপন্যাসের কাহিনি নিয়ে তৈরি।

গত আগস্টে পরিনীতিদের সিনেমার শুটিং শুরু হয় লন্ডনে। ২০২০ সাল নাগাদ মুক্তি পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত