স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, ক্ষমতায় গেলে নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নিবে বিএনপি ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভবনাথপুর এলাকায় গণসংযোগকালে তিনি এই কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বলেন, নারীরা যাতে ঘরে বাইরে সব জায়গায় নিরাপত্তা পায় সে বিষয়ে নিশ্চিত করা হবে। একই সঙ্গে পুরুষের পাশাপাশি নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দেওয়া হবে।
এসময় ইমতিয়াজ বকুলের সঙ্গে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য মহসিন সরকার, ইউনিয়ন বিএনপি নেতা নওয়াব সরকার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল সরকার, আবুল সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।