লুভরে চুরি, ইতিহাসের অমূল্য সম্পদ চোখের সামনে উধাও!

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর লুভরে রবিবার (১৯ অক্টোবর) সকালে চুরির ঘটনা ঘটেছে। লক্ষ্যবস্তু ছিল নেপোলিয়নের যুগের কিছু অমূল্য গহনা। চোরেরা আপোলোঁ গ্যালারিতে ঢুকে মাত্র ৭ মিনিটের মধ্যে নিয়ে যায় সবকিছু।

আপোলোঁ গ্যালারি থেকে মোট ৮টি অমূল্য জিনিস চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে সম্রাট নেপোলিয়নের স্ত্রী মারি লুইসের জন্য তৈরি পান্না ও হীরার নেকলেস। এছাড়া সম্রাজ্ঞী ইউজেনির মুকুট জাদুঘরের বাইরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। অন্যান্য চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে রিজেন্ট, সান্সি ও হর্টেনসিয়ার মতো ঐতিহাসিক হীরা।

পুলিশ জানিয়েছে, চোরেরা নির্মাণ কাজের জন্য ব্যবহার করা বাস্কেট লিফটের মাধ্যমে জাদুঘরের গ্যালারিতে প্রবেশ করেন। শ্রমিকের ছদ্মবেশে তারা ডিস্ক কাটার ব্যবহার করে কাচের প্যানেল কেটে দ্রুত গহনাগুলো তুলে নেয় এবং স্কুটারে করে পালায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, চোরেরা জাদুঘরের অভ্যন্তরীণ নকশা সম্পর্কে ধারণা ছিল। চুরির সময় দর্শনার্থীদের বিভ্রান্ত করা হয় এবং নিরাপত্তা বাহিনী সিন নদীর তীরের রাস্তা ঘিরে ফেলে।

চুরির পর লুভর জাদুঘর বন্ধ রাখা হয়। পুলিশ ও ফরেনসিক দল কেস, সিসিটিভি ফুটেজ ও কর্মীদের সাক্ষাৎকার সংগ্রহ করছে। অভ্যন্তরীণ মন্ত্রী লরাঁ নুনেজ বলেন, এই ঘটনা জাদুঘরের নিরাপত্তার দুর্বলতা প্রকাশ করেছে।

বিশ্ববিখ্যাত জাদুঘরের জন্য ক্রমবর্ধমান দর্শক সংখ্যা এবং কর্মী সংকট নিরাপত্তায় চাপ সৃষ্টি করছে। যদিও মোনালিসার মতো প্রধান শিল্পকর্মের জন্য কঠোর নিরাপত্তা রয়েছে, অন্যান্য সম্পদের ক্ষেত্রে সমান ব্যবস্থা নেই। অতীতে ১৯১১ সালে মোনালিসা চুরিসহ অন্যান্য হামলার ঘটনা ঘটেছে।

ডানপন্থী রাজনীতিবিদ জর্ডান বার্দেলা চুরিকে ‘জাতীয় অপমান’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সমালোচনা করেছেন। ম্যাক্রোঁর ৭০০ মিলিয়ন ইউরোর লুভর আধুনিকীকরণ পরিকল্পনা, যার মধ্যে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও নতুন গ্যালারি অন্তর্ভুক্ত, এবার নতুনভাবে পরীক্ষা হবে।

লুভর কর্তৃপক্ষ চুরি হওয়া সম্পদগুলোকে ‘অমূল্য’ হিসেবে বর্ণনা করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পেশাদার চোরেরা গহনাগুলো ভেঙে ও পুনরায় কেটে উৎস মুছে দিতে পারে, ফলে উদ্ধার সম্ভবনা কম। পুলিশ ডেনন উইং এবং নদীর তীরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে, এবং কর্মীদের সাক্ষাৎকার নিচ্ছে। লুভর পুনরায় খোলার আগে সম্পদের তালিকা ও নিরাপত্তা মূল্যায়ন চলছে।

সূত্র: গালফ নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত