সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেছিলেন উসমান দেম্বেলে। ছয় সপ্তাহ পর আবারও মাঠে ফিরছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার পিএসজি খেলবে জার্মান ক্লাব লেভারকুজেনের মাঠে। এই ম্যাচ দিয়েই ফিরতে পারেন দেম্বেলে, এমনই খবর দিয়েছে এএফপি।
লিগ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে পিএসজি। ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে অবশ্য জার্মানিতে যাওয়ার আগে বলেন, 'আমি জানি না ইনজুরি আক্রান্ত খেলোয়াড়রা কবে ফিরবেন। ক্লাব খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে কোন ঝুকি নিতে চায় না।' এই মৌসুমে সেভিয়া থেকে লেভারকুজেনে যোগ দিয়েছেন ফরাসি সেন্টার ব্যাক লোইক বাদে। পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, 'আমার ঘরের ক্লাবের বিপক্ষে খেলবো, অবশ্যই এই ম্যাচটি আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। আমার মতে তারা (পিএসজি) এখন বিশ্বের সেরা ক্লাব।'
ইংলিশ ক্লাব আর্সেনালও এবার চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই রাউন্ডে জয় পেয়েছে। সেই দুই ম্যাচ তারা খেলে অলিম্পিয়াকোস ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। তবে তৃতীয় ম্যাচে পরীক্ষাই দিতে হবে মিকেল আর্তেতার দলকে। আর্সেনাল এমিরেটসে আতিথেয়তা দেবে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে আতলেতিকো ৫-১ গোলে হারায় ফ্রাঙ্কফুর্টকে। তার আগে তারা লা লিগায় বড় জয় পায় রিয়ালের বিপক্ষে।
আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা খেলবে অলিম্পিয়াকোসের বিপক্ষে। এবার চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও হার বার্সেলোনার। তারা আছে তালিকার ১৬ নম্বরে। উপরের দিকে উঠতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার।
দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি খেলবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব নাপোলি খেলবে পিএসভি আইনদোভেনের বিপক্ষে, ইন্তার মিলান খেলতে যাবে সেন্ট-গিলয়সের মাঠে।
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ কিংস এরেনায়
র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি শিরোপায় চোখ