প্রাথমিক ধারণা বেবিচকের

কুরিয়ার সেকশন থেকেই কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের কুরিয়ার বিভাগ থেকেই আগুনের সূত্রপাত হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার (২১ অক্টোবর) এই তথ্যটি নিশ্চিত করেছে। এর আগে, গত শনিবার (১৮ অক্টোবর) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি অংশে আগুন লাগে। দীর্ঘ ২২ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির অংশগ্রহণে ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে বহু কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে, যার প্রভাব দেশের তৈরি পোশাক খাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত