নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) রকিবুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এটি হত্যা না পানিতে ডুবে মৃত্যু ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
মাদারীপুরে মাদরাসাছাত্রী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড