অভিষেকে ৫ উইকেট নিয়ে ৯২ বছরের টেস্ট রেকর্ড ভাঙলেন আসিফ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম

বুড়ো বয়সে টেস্ট অভিষেকে ইতিহাস রচনা করেলেন পাকিস্তানের বাম-হাতি স্পিনার আসিফ আফ্রিদি। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় তথা শেষ টেস্টে ৩৮ বছর ৩০১ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েন।

পাকিস্তানের প্রথম ইনিংসে প্রোটিয়া পেসার কেশব মহারাজ নিয়েছিলেন ৭ উইকেট। স্পিন আক্রমণের পরিকল্পনা থেকেই আসিফের অভিষেক করায় পাকিস্তান। ফলও মিলেছে হাতেনাতে। আজ ম্যাচের তৃতীয় দিনে সাইমন হারমারকে আউট করে ফাইফার পূরণ করেন আসিফ। ভেঙে দেন ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের রেকর্ড, যিনি ১৯৩৩ সালের ১২ আগস্ট ৩৭ বছর ৩৩২ দিন বয়সে উইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে নেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬টি।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাদক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। চলতি টেস্টেও তারা বেশ ভালো অবস্থানে আছে। প্রথম ইনিংসে ৩৩৩ রান করা পাকিস্তান বোলিংয়ে ৩০৬ রানে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট তুলে নিয়েছে। পাকিস্তানের সামনে এখন প্রথম ইনিংসে লিড পাওয়ার সম্ভাবনা জেগেছে। সেইসঙ্গে বেড়েছে টানা দ্বিতীয় টেস্ট জয়ের সম্ভাবনাও।

সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া বোলার:

ক্রম     ক্রিকেটারের নাম         দেশ              প্রতিপক্ষ                   বয়স                       সাল

১.         আসিফ আফ্রিদি    পাকিস্তান             দক্ষিণ আফ্রিকা     ৩৮ বছর ৩০১ দিন           ২০২৫

২          চার্লস ম্যারিয়ট     ইংল্যান্ড             ওয়েস্ট ইন্ডিজ     ৩৭ বছর ৩৩৩ দিন           ১৯৩৩

৩          চার্লস ম্যারিয়ট     ইংল্যান্ড             ওয়েস্ট ইন্ডিজ     ৩৭ বছর ৩৪৪ দিন           ১৯৩৩

৪          হাইনস জনসন     ওয়েস্ট ইন্ডিজ     ইংল্যান্ড             ৩৭ বছর ২৫৯ দিন           ১৯৪৮

৫          হাইনস জনসন     ওয়েস্ট ইন্ডিজ     ইংল্যান্ড             ৩৭ বছর ২৬৩ দিন           ১৯৪৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত