কবি শামসুর রহমানের জন্মদিন আজ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম

‘স্বাধীনতা তুমি-রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি-কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ’ কবিতার স্রষ্টা শামসুর রাহমান। নাগরিক খ্যাত এই কবির কবিতায় রাষ্ট্র, সমাজ, প্রেম, মুক্তিচেতনার পাশাপাশি নগরজীবনের নানান অনুষঙ্গ উঠে এসেছে। তাকে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবিও বলা হয়। 

আজ ২৩ অক্টোবর। বাংলা সাহিত্যের শক্তিমান এই কবি ৯৭তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলীর নানাবাড়িতে জন্মগ্রহণ করে তিনি। 

শামসুর রাহমানের শৈশব ও কৈশোর কেটেছে পুরান ঢাকায়। ১৯৪৮ সালে ১৯ বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশ হয়। বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় ‘রূপালি স্নান’ কবিতার মাধ্যমে সাহিত্যজগতে তিনি আসন পোক্ত করেন। ১৯৬০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। বইটি বাংলা আধুনিক কবিতায় নতুন দিগন্তকে উন্মোচন করে। 

কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতাও করেছিলেন তিনি। পঞ্চাশের দশকের শেষ দিকে মর্নিং নিউজে সাংবাদিকতার মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। এরপর রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করেছেন। ১৯৬৪ সালে সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তানের (স্বাধীনতা উত্তর দৈনিক বাংলা) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদকও নিযুক্ত হন। 
জীবদ্দশায় শামসুর রাহমানের ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়

২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী ঢাকার বনানী কবরস্থানে, নিজ মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত