সড়কের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম

ময়মনসিংহের ত্রিশাল সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বিষ্ণুপুর এলাকায় রাগামারা-রামপুর বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সাখুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশীদ জানান, বুধবার বিকেলে অপরিণত বয়সের ওই নবজাতকের পলিথিনে মোড়ানো অবস্থায় রাগামারা-রামপুর বাজার সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানায় খবর পাঠালে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি ছেলে না মেয়ে ময়নাতদন্তের পর জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত