অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন স্থান হতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নাজমা, সুমি আক্তার শিল্পী, মোবারক, হাফিজুল, টিপু, আশিক, শ্রাবণ শাওন, তৈমুর আরিফ, রাসেল, আব্দুল করিম, বিল্লাল, মনির, হান্নান ইমরান।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
