বোয়ালমারীতে বিএনপির কমিটিতে পদ পেলে ১৭ সংখ্যালঘু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে কয়েকটি গুরুত্বপূর্ণসহ ১৭ পদে সংখ্যালঘুদের ঠাঁই হয়েছে। সম্প্রতি ২০২ সদস্য বিশিষ্ট ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘুদের স্থান পাওয়ায় অনেকেই একে অসাম্প্রদায়িকতার বিবেচনায় দলটির ইতিবাচক মনোভাব বলে মনে করছেন।

উপজেলা বিএনপির কমিটিতে যার আছেন। তারা হলেন- সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কোষাধ্যক্ষ পদে অমিত সাহা, সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জিত মিত্র, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সুবোধ রায়, নির্বাহী সদস্য পদে অরুন মণ্ডল ও সঞ্জিত বিশ্বাস।

এছাড়া পৌর কমিটিতে যারা রয়েছেন। তারা হলেন সহ সভাপতি পদে স্বপন কুমার সাহা, সহ মহিলা বিষয়ক সম্পাদক সোমা রানী সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তী, নির্বাহী সদস্য বিভূতি-ভূষণ সাহা, গৌর চন্দ্র সাহা, স্বপন কুমার চক্রবর্তী,  হরে কৃষ্ণ সাহা, তপন কুমার রাজবংশী, প্রিতম সাহা ও স্বপন দাস।

এ ব্যাপারে  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা জানান, হিন্দুরা এ দেশেরই মানুষ। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম চান হিন্দুরা বিএনপিতে অবদান রাখুক। আগামীতে এ দলে হিন্দুদের আরও বেশি করে সম্পৃক্ত করা হবে। সবার সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দল পরিচালিত হবে।

স্থানীয় গণমাধ্যম কর্মী নির্মল কুমার বিশ্বাস নয়ন জানান, এখন সংখ্যালঘুরা সব দলের রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত। শুধু স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতেও হিন্দুদের দল করায় এ বৈচিত্র্য লক্ষ্যণীয়।

গত ২৩ অক্টোবর বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও সমসংখ্যক সদস্য বিশিষ্ট পৌর কমিটির নাম ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত