প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ প্রায় শেষ করে দিয়েছিল আবাহনী। প্রতিপক্ষ ততটাও শক্তিশালী না হওয়ায় ম্যাচ একপেশে মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় ফকিরেরপুল ইয়ংমেন্স। দুই গোল করে রোমাঞ্চ ছড়ালেও আবাহনীর সাথে পেরে ওঠেনি। ৪-২ গোলের জয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করল আবাহনী।
আজ শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে দুটি করে গোল করেছেন সুলেমান দিয়াবাতে এবং শেখ মোরসালিন। ফকিরেরপুলের হয়ে গোল দুটি করেন শান্ত টুডু ও মোহাম্মদ রিয়াদ। ম্যাচের পঞ্চম মিনিটেই জাফর ইকবালের পাস ধরে বক্সে ঢুকে পড়া দিয়াবাতেকে ফাউল করেন গোলকিপার সাজু আহমেদ। সফল স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন দিয়াবাতে।
৩৩ মিনিটে মোরসালিনের গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এই গোলেও অবদান রাখেন দিয়বাতে। ছয় মিনিট পর দিয়াবাতেই আরেকটি সফল স্পট কিক থেকে স্কোরলাইন ৩-০ করেন। বিরতির পর মোস্তফা আব্দুলের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান শান্ত। ৬৩তম মিনিটে সতীর্থের কাটব্যাক থেকে মোরসালিনের দ্বিতীয় গোলে ব্যবধান ফের বাড়িয়ে নেয় আবাহনী।
ছয় মিনিট পর বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে পাস বাড়ান বেন ফকিরেরপুলের ইব্রাহিম, বাকি কাজটুকু সারেন রিয়াদ। স্কোরলাইন হয়ে যায় ৪-২। ম্যাচে ছড়ায় উত্তেজনা। যদিও পরে আর তেমন কিছু করতে পারেনি ফকিরেরপুল। অন্যদিকে ৭৯তম মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোরসালিন। সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে বল পেয়েও সোজা পাঠান গোলকিপারের হাতে। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়ে আবাহনী।
রিয়াল মাদ্রিদ শুধু অভিযোগ করে আর চুরি করে: ইয়ামাল
মেসি-রোনালদো বক্সিং খেললে কে জিতবেন? অভিজ্ঞ কোচের ভবিষ্যদ্বাণী