প্রায় দীর্ঘ ৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। এই স্টেডিয়ামে অভিষেকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপে প্রথম জয় তুলে নিয়েছে ফর্টিজ এফসি।
ম্যাচে প্রথম থেকে আধিপত্য ছিল ফর্টিজ এফসির। তবে গোলের দেখা পাচ্ছিলো না কোন দলই। ফর্টিসের হয়ে এ ম্যাচে আক্রমণভাগে দেখা যায়নি বাংলাদেশ দলের অন্যতম ফরোয়ার্ড শুকি ইতোফুসাকে। ছিলেন সাফ চ্যাম্পিয়নশিপে গোল করা মোহাম্মদ ইব্রাহিম।
৪৫ মিনিটে অধিনায়ক পা ওমর বাবু কর্নার শট নেন৷ রহমতগঞ্জের ডিফেন্ডার হেডের মাধ্যমে সেটি ক্লিয়ার করার চেষ্টা করেন। বল চলে যায় ডি বক্সের সামনে ফর্টিসের এরিক বিষ্টার কাছে। বিষ্টা সেখান থেকে বাঁপায়ের জোরালো শট, গোলকিপার বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফর্টিজ।
বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে রহমতগঞ্জ কিন্তু ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেনি। উল্টো ৬৩ মিনিটে আবারও গোল হজম করে রহমতগঞ্জ। ৬১ মিনিটে রাইট উইং দিয়ে আক্রমণের সময় ফাউলের শিকার হন অধিনায়ক পা ওমর বাবু। ডি বক্সের সামনে পাওয়া ফ্রী কিক থেকে সরাসরি গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় ফর্টিজ।
গোল করার পর উদযাপনে ভিন্নতা আনেন ওমর বাবু। বল জার্সির মধ্যে জড়িয়ে নতুন বাবা হওয়ার জানান দেন ফর্টিস অধিনায়ক। ৬৫ মিনিটে প্রথম গোলস্কোরার এরিক বিষ্টাকে তুলে নেয় ফর্টিস। ওই মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন প্রিন্স। ৮৫ মিনিটে ডি বক্সের সামনে পাওয়া ফ্রী কিক কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। পরে ৩-০ গোলে হেরে যায় রহমতগঞ্জ।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। শেখ মোরসালিনের দুর্দান্ত শটের পর আল-আমিন করেন দ্বিতীয় গোল। সদ্য সমাপ্ত সাফে এক মিনিটও খেলার সুযোগ না পাওয়া মোরসালিন গোল করে উদযাপন করেননি।
মানিকগঞ্জে চট্টগ্রাম সিটির কাছে ১-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। ৮৯ মিনিটে জাফর ইকবাল করেন জয়সূচক গোল।
২০৪ রানের বিধ্বংসী ইনিংসে সবরেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী