গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন বলেছেন গণ অধিকার পরিষদ জোটে নির্বাচনে যাবে না কিনা সেটি এখনও সিদ্ধান্তে পৌঁছাইনি। তবে দেশের বৃহৎ স্বার্থে জোটে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাহঃ) মাজার জিয়ারত শেষে এই কথা বলেন তিনি। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি।
এই সময় তিনি আরো বলেন, ২০২২ সাল থেকেই ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে বিএনপির অন্যতম শরিক দল গণ অধিকার পরিষদ। কিন্তু এখন পর্যন্ত জোটে নির্বাচন দলীয় সিদ্ধান্তে পৌঁছাইনি। তবে বৃহৎস্বার্থে দলের স্বার্থে যদি আমরা কোনো জোট করি তাহলে আমরা জোটে নির্বাচন করব।
মাজার জিয়ারতের পর মদনপুর বাজার থেকে একটি গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং এই আসনের দীর্ঘদিনের অবহেলিত জনপদ থেকে শুরু করে উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন।
