স্প্যানিশ ফুটবল তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকল—এই যুগলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এবার আলোচনার নতুন মাত্রা যোগ করেছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ইয়ামাল নিকিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ভিডিওটি টিকটকে প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে— এ কি ভবিষ্যতের কোনো ইঙ্গিত? সত্যিই কি তারা বিয়ে করতে যাচ্ছেন?
ভিডিওতে দেখা যায়, মাঠে থাকা ইয়ামাল নিকি নিকলের হাতে আংটি পরাচ্ছেন—যেন এক রোমান্টিক প্রস্তাবের মুহূর্ত। যদিও নিশ্চিত হওয়া গেছে যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। তবু ভক্তদের কল্পনা ও উত্তেজনা মোটেও কমেনি। ভিডিওটির নিচে কেউ লিখেছেন— ‘এরা একসাথে দারুণ দেখায়!’ আবার কেউ ভিডিওটি এআই দিয়ে তৈরি বুঝতে পেরে লিখেছেন, ‘বাস্তবেও এমন সুন্দর মুহূর্ত দেখতে চাই।’
বার্সেলোনার এই তরুণ তারকা ও আর্জেন্টাইন সংগীতশিল্পীর সম্পর্ক ঘিরে আগেও বিতর্ক হয়েছে। বয়সের পার্থক্য নিয়ে সমালোচনার পাশাপাশি অনেকে মনে করেন, এই সম্পর্ক ইয়ামালের মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অনেক ভক্ত বলেন, দুজনই তাদের নিজ নিজ জগতে সফল, তাই ভালোবাসা তাদের ব্যক্তিগত বিষয়। সম্প্রতি ইয়ামাল সামাজিক মাধ্যমে নিকির সঙ্গে একটি ছবি পোস্ট করে পরে সেটি মুছে ফেলায় গুঞ্জন আরও বেড়েছে।
লামিন ইয়ামাল মাঠে তার প্রাণবন্ত খেলা দিয়ে যেমন ভক্তদের মুগ্ধ করছেন, তেমনি নিকি নিকল তার গানের মাধ্যমে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেছেন। ফলে ফুটবল ও সংগীতের এই দুই তারকার সম্পর্ক যেন এক নতুন সংস্কৃতির সংযোগ ঘটাচ্ছে। এআই ভিডিওটি যদিও কল্পনাপ্রসূত, তবে তা প্রমাণ করেছে—এই জুটিকে ঘিরে মানুষের আগ্রহ কতটা প্রবল। অনেকেই আশা করছেন, হয়তো সময়ের সঙ্গে তাদের এই সম্পর্ক আরও গভীর রূপ নেবে।
মেসির হাতে উঠল ‘গোল্ডেন বুট’
মেসির দর্শনীয় গোলে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়
গরুর সঙ্গে বাইকের সংঘর্ষে ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু