নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম

মাদারীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এতে চাপা পড়ে এক পথচারী নারী নিহত হন। রবিবার ( ২৬ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৫৫) উপজেলার চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

স্থানীয় জানায়, মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে একটি বাস টেকেরহাট যাচ্ছিল। পথে সদর উপজেলার উকিলবাড়ি এলাকায়  এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পথচারী ফাতেমাকে মৃত ঘোষণা করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, ঘটনাস্থল আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। রেকারের সাহায্যে বাসটি উদ্ধার কাজ চলছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত