ঝিনাইদহে ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলাম। সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।

জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, অধ্যাপক এ এস এম মতিউর রহমান, মাওলানা মো. আবু তালিব, প্রফেসর মতিয়ার রহমান। সমাবেশটি করেন

এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত