মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর মোরাদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোরাদ ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি (তদন্ত) রনজিৎ সাহা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মোরাদ। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়িতে ফিরে আসে না। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাড়ির পাশে গাজীখালি নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) রনজিৎ সাহা বলেন, নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া দাফন করার আবেদন করেছেন। কিন্তু দুপুর ২টা পর্যন্ত তা মঞ্জুর হয়নি।
দেশি মাছ এখন চায়না ও দুয়ারী জালের ফাঁদে
আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ