রাজধানী ঢাকায় আজ দুপুরে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের দিকে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
এদিকে সর্বশেষ সারাদেশের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদেরা মনে করছেন, মৌসুমি বায়ুর প্রভাব এখনো সক্রিয় থাকায় দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গাজায় ফের বিমান হামলা, সরাসরি নির্দেশ দেন নেতানিয়াহু
আজ টিভিতে যা যা দেখা যাবে