সহপাঠীকে মারধর

শিক্ষার্থীকে কুবি হল থেকে আজীবন বহিষ্কার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম

সহপাঠীকে মারধর করায় আকরাম হোসেন নামে এক শিক্ষার্থীকে অ্যাকাডেমিক শাস্তি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। তাকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়।

শিক্ষার্থী আকরাম হোসেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়।

বিশ্ববিদ্যালয় জানায়, সম্প্রতি তুচ্ছ এক ঘটনা নিয়ে আকরাম চৌধুরী তার সহপাঠী শাহপরান হোসাইনকে মারধর করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে আহত শিক্ষার্থী শাহপরান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করলে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা নিশ্চিত করে শৃঙ্খলা বোর্ডে প্রতিবেদন দেয়। শৃঙ্খলা বোর্ড আলোচনার ভিত্তিতে আকরাম চৌধুরীকে আজীবন হল থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো সংগঠনের সদস্য না করার সুপারিশ করে। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কুবির প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, আকরাম চৌধুরী প্রশাসনিক ভবনের সামনে শাহপরানকে মারধর করেন। তদন্তে দেখা গেছে, শাহপরানের প্ররোচনায় আকরাম ক্যামেরার সামনে এমন কাজ করেন। তাদের দুইজনকেই সাত দিনের মধ্যে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত