অবিশ্বাস্য পরিসংখ্যানে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন!

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন যেন আগুনে ফর্মে আছেন। ৩২ বছর বয়সে এসে তিনি দেখাচ্ছেন কারিশমা। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে মাত্র ১৪ ম্যাচে করেছেন ২২ গোল। এতে পরিসংখ্যানের দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এমনকি আর্লিং হালান্ডকেও।

বেশ কয়েক মৌসুম আগে টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগ মাতানো এই ইংলিশ অধিনায়ক বুন্দেসলিগায় যোগ দেওয়ার পর ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। ‘বিস্কোরার’-এর তথ্যমতে, বায়ার্নের জার্সিতে ম্যাচপ্রতি গড়ে ১.৫৭ টি করে গোল করছেন কেইন। এর আগে তিনি কখনও মৌসুমের প্রথম ১৪ ম্যাচে ১৭ গোলের বেশি করতে পারেননি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গড়েছেন নতুন ইতিহাস।

গোল করার নেশায় এবার অ্যাসিস্টের পরিমাণ কমিয়েছেন কেইন। ২০২০-২১ মৌসুমে টটেনহ্যামের হয়ে প্রথম ১৪ ম্যাচে ১০টি অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু এবার বায়ার্নে এসে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র তিনে। তবে গোল ও অ্যাসিস্ট মিলে অবদান রেখেছেন মোট ২৫টি গোলে — যা মৌসুমের সূচনা হিসেবে তার ক্যারিয়ারের সেরা। কেইনের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে বায়ার্ন মিউনিখও ছুটছে। মৌসুমের প্রথম ১৪ ম্যাচে তাদের জয় শতভাগ, যা ক্লাবটির জন্য রেকর্ড।

মৌসুমের প্রথম ১৪ ম্যাচে গোলসংখ্যায় যাদের পেছনে ফেললেন কেইন:

 মৌসুম                    খেলোয়াড়                                গোল

২০২৫-২৬         হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)                        ২২        

২০১৪-১৫          ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)         ২১        

২০১৯-২০          আর্লিং হালান্ড (আরবি সালজবুর্গ)                 ২১         

২০১৯-২০          রবার্ট লেভানডভস্কি (বায়ার্ন মিউনিখ)             ১৯        

২০১৩-১৪          লুইস সুয়ারেজ (লিভারপুল)                         ১৯        

২০১২-১৩          লিওনেল মেসি (বার্সেলোনা)                        ১৭       

২০২৫-২৬         কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)                ১৬      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত