পটিয়ায় জাল টাকা সহ দুই জন গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

চট্টগ্রামের পটিয়ায় জাল টাকার নোটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার হাবিলসদ্বীপ ইউনিয়নের চরকানাই সফর মুন্সির হাট এলাকায় মো. নুরুল হকের (৫০) পরিচালনাধীন ‘খাজা গরীবে নেওয়াজ ট্রেডার্স’ নামক দোকানে থেকে কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে তিনটি ১০০০ টাকা ও একটি ৫০০ টাকার নোটসহ মোট ৩ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খাঁর বাড়ির মৃত নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে মোঃ ইউনুছ (৩১) ও মিল্লাত আলী খন্দকার বাড়ির নুর মোহাম্মদের ছেলে মো. ইব্রাহিম (৩৮)।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জমান জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত