সৌদি প্রো লিগে আবারও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল ফায়হার বিপক্ষে দারুণ এক জোড়া গোল করে আল নাসরকে এনে দিলেন টানা সপ্তম জয়। ম্যাচে একসময় পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় রোনালদোর দল। এই জয়ে আল নাসর ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান আরও মজবুত করল।
রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়ে। তবে ৭৪তম মিনিটে সমতা ফেরান রোনালদো। অতিরিক্ত সময়ের শেষ দিকে পর্তুগিজ সুপারস্টার গোল করে জয় নিশ্চিত করেন নাইটস অব নাজদের হয়ে। ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গোল উদযাপনের একটি ছবি শেয়ার করে লিখেন, ‘শেষ পর্যন্ত লড়াই চলবে’।
৪০ বছর বয়সেও অদম্য লড়াকু মানসিকতা ও গোল করার ক্ষুধায় ভরপুর রোনালদো এবারও প্রমাণ করেছেন, বয়স শুধু একটি সংখ্যা। আল নাসরের হয়ে চলতি মৌসুমে এটি রোনালদোর সপ্তম গোল। আর ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়াল ৯৫২টি। হাজার গোলের আরও কাছে চলে গেলেন পর্তুগিজ মহাতারকার। তার নেতৃত্বে আল নাসর লিগে এখন পর্যন্ত অপরাজিত আছে এবং শিরোপা দৌড়ে স্পষ্ট ফেভারিট।
মায়ামির পরাজয়ের ম্যাচে মেসির স্বান্তনাসূচক গোল
মার্তিনেজের ভুলে সালাহর ২৫০তম গোল; অবশেষে জিতল লিভারপুল