নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ট্রাকের চাপায় জুয়েল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ আরিফুর (২০) নামের আরও একজন। শনিবার (১ নভেম্বর ) রাতে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত জুয়েল মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জুয়েল পেশায় একজন দর্জি ছিলেন। সে পঞ্চবটি এলাকাতে একটি দোকানে কাজ করতেন। আর আহত মোহাম্মদ আরিফুর (২০) একই এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় সেনা কল্যাণ সংস্থার মালামাল (ময়দা ও আটা) বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নগরীর খানপুর ত'শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ দুটি ট্রাক থানায় নিয়ে গেছে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চালক দুজন পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত