শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (০২ নভেম্বর) সকালে উপজেলার চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত (ওসি) মাইনুল ইসলাম, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য নাসির বেপারী ও স্থানীয় তাজুল ছৈয়াল, মুনতা বেপারীর গ্রুপের মধ্যে বিরোধ চলেছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় বিলাসপুরের বুধাইরহাট এলাকায় নাসির ও তাজুলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষ জড়ায় এবং অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে আবারও সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর চালানো হয়। এছাড়া হাতবোমার আঘাতে আহত হয় যুবদলের কর্মী সালাউদ্দিন, কামালসহ বেশ কয়েকজন আহত হন। আহত সালাউদ্দিনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
