লন্ডনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার (১ নভেম্বর) লন্ডন গেছেন। সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সালাহউদ্দিন আহমদ এখন দেশের বাইরে আছেন। তবে তিনি কোন দেশে গেছেন, তা সঠিকভাবে জানা নেই তাঁর।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে সালাহউদ্দিন আহমদকে লন্ডনে ডেকেছেন। তবে কী কারণে তাঁকে সেখানে ডাকা হয়েছে, তা এখনো অস্পষ্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত