গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গণপিটুনিতে তিনজন নিহতদের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তে শেষে সোমবার (০৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের কাওছার আলী (৩২), একই উপজেলার শিয়ালী উত্তরপাড়া গ্রামের বুলবুল ইসলাম (৩০) ও দুপচাচিয়া উপজেলার সাহাপাড়া গ্রামে শাহিনুর ইসলাম (২৯)।
তবে নিহতদের পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। তারা কেউই এই চুরি সঙ্গে জড়িত নয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বুলবুল ইসলাম জানান, পরিবার এসে মরদেহ শনাক্ত করেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার কর্মরত উপপরিদর্শক (এসআই) তৌফিজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় কাউকে আটক করা যায়নি।
রবিবার (০২ নভেম্বর) ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাসিরাবাদ এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হন।
