মাদারীপুর-১ আসনের মনোনয়ন পেয়েছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লা। এ আসনে প্রার্থীর ঘোষণা পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
বিক্ষুব্ধরা সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে।
পরে রাত ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মনোনীত প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
