ঘটনা বছর দুয়েক আগের। লিওনেল মেসি তখন পিএসজিতে খেলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর দলের অনুশীলনে বল নিতে গিয়ে মেসিকে বাজেভাবে লাথি মেরে বসেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। এ নিয়ে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। সেই ঘটনার দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে আজ আবারও মুখোমুখি হচ্ছে পিএসজি-বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচ সামনে রেখে মুখ খুললেন ভিতিনহা।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় শুরু হবে পিএসজি-বায়ার্ন লড়াই। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। এক সাংবাদিক জানতে চান, এই ম্যাচ কি বিশ্বের সেরা দুই ক্লাবের মুখোমুখি লড়াই হিসেবে দেখা যেতে পারে? জবাবে ভিতিনহা ছিলেন বেশ কৌশলী, ‘এর জবাব আগামীকাল (আজ) মাঠেই পাওয়া যাব।’
মেসি এখন পিএসজিতে নেই। প্যারিসের ক্লাবটি বর্তমানে ইউরোপীয় চ্যাম্পিয়ন। অন্যদিকে বায়ার্নও আছে দুর্দান্ত ফর্মে। দুই দলই বর্তমানে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ টেবিলে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাই পিএসজি মিডফিল্ডার ভিতিনহা এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, ‘পিএসজি ও বায়ার্ন এখন ইউরোপের সেরা দুই দল। তারা দুর্দান্ত ফর্মে আছে, আমরাও আছি। আমরা এই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’
অন্যদিকে পিএসজি অধিনায়ক মার্কিনিওসের প্রশংসা করেছেন কোচ লুইস এনরিকে। মার্কিনিওস বর্তমানে পিএসজির একমাত্র অভিজ্ঞ খেলোয়াড়, যিনি ক্লাবের পুরোনো প্রজন্ম থেকে খেলে যাচ্ছেন। ৫৫ বছর বয়সী স্প্যানিশ কোচ এনরিকে বলেছেন, ‘মার্কিনিওস সত্যিকারের এক নেতা। আমি ওর প্রতি অত্যন্ত খুশি এবং চাই, সে যেন আরও অনেক দিন ক্লাবে থাকে।’
নেইমারকে টাকার কথা মনে করিয়ে দিলেন সান্তোস সভাপতি
‘আল্লাহ কাওকে রোগ-বালাই দিও না’ -সরকারি হাসপাতালের চিকিৎসায় ক্ষুব্ধ জ্যোতি
মাথা টেপানো থেকে শারিরীক হেনস্থা - জ্যোতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!