শ্বাসরোধ বা গলা টিপে ধরার (চোকিং) দৃশ্য দেখানো পর্নোগ্রাফি শিগগিরই যুক্তরাজ্যে অপরাধ হিসেবে গণ্য হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সংসদে উপস্থাপিত ক্রাইম অ্যান্ড পলিসি বিল এর সংশোধনীতে এমন পর্নোগ্রাফি প্রকাশ, প্রচার বা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ করার প্রস্তাব আনা হয়েছে।
সরকার জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল সমাজে শ্বাসরোধ বা গলা টিপে ধরা আচরণকে যৌনতার স্বাভাবিক অংশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রবণতা রোধ করা। গবেষণায় দেখা গেছে, এমন কর্মকাণ্ড কখনোই নিরাপদ নয়। এটি মস্তিষ্কে স্থায়ী ক্ষতি, বিষণ্ণতা ও উদ্বেগের ঝুঁকি তৈরি করে।
নতুন সংশোধনী অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এটি অগ্রাধিকার অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ পর্নোগ্রাফিক ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে সক্রিয়ভাবে ব্যবস্থা নিতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাহলে অফ-কম কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড পর্যন্ত জরিমানা করতে পারবে বলে তারা জানায়।
দমবদ্ধকরণ মোকাবিলার জন্য ইন্সটিটিউট এর প্রধান নির্বাহী বার্নি রায়ান বলেন, স্বেচ্ছায় যৌনতা অন্বেষণ করার অধিকার সবার আছে। কিন্তু অনলাইন পর্নোগ্রাফিতে শ্বাসরোধের মতো সহিংস আচরণকে স্বাভাবিক করে দেখানো তরুণদের জন্য ভয়াবহ বার্তা দেয়।
ভিক টিম ও নারী নির্যাতন বিরোধী মন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোন্স বলেন, নারীদের প্রতি অনলাইন সহিংসতা বাস্তব জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনে। সরকার স্পষ্ট বার্তা দিতে চায়। সহিংস ও নারী বিদ্বেষী আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।
একইসঙ্গে সংশোধনীতে অন্তরঙ্গ ছবি প্রকাশের শিকার ভুক্তভোগীদের অভিযোগ করার সময়সীমা ছয় মাস থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব আনা হয়েছে।
‘ভারতীয় পুরুষ দল কোনোদিন এটা করেনি’ –কাকে খোঁচা দিলেন অশ্বিন?
পাঁচ দফা দাবিতে প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের লংমার্চ টু যমুনা | শাহবাগে আটকে দিয়েছে পুলিশ