ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও রয়েল কোচের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা রয়েল কোচের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু'জন মারা যান। আহত হয়েছেন উভয় বাসের আরো অন্তত ৩০ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে কাজ চলছে।
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু