খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এনসিপির

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানিয়েছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানালো এনসিপি।

এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঙ্গলবার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে এনসিপি। এই সপ্তাহের মধ্যেই শ’খানেকের নাম প্রকাশ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত