নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে মোটরসাইকেলের ধাক্কায় সালাম (৪৫) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন।
এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক আহত হন। বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়ার দিকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল স্বর্ণকার সালামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী দুই যুবক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
