কেন জ্বলছে আমাজন?

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

ব্রাজিলের উত্তরাঞ্চলের আমাজন অঞ্চলে নিয়ন্ত্রণহীন আগুন, স্থানীয়ভাবে যাকে 'রেড জন' বলে ডাকা হয়, এখনও নিয়মিতভাবে ঘাসভূমি ও বনভূমি পুড়িয়ে যাচ্ছে। প্রতি মৌসুমে ঘটা এই দাবানলগুলো উষ্ণমণ্ডলের সবচেয়ে বড় এই বনকে হুমকির মুখে ফেলছে। ২০২৪ সালে খরার কারণে বিস্তৃত দাবানলে প্রায় ১৮ মিলিয়ন হেক্টর এলাকা পুড়ে যায় এবং গবাদি পশুর খামার থেকে বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।  
 
ব্রাজিলের ক্ষুদ্র কৃষকরা বড় কৃষি কোম্পানি গুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ আগুন নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকরভাবে প্রয়োগ করা হয় না। সস্তায় চারণভূমি বজায় রাখার জন্য অনেক অগ্নিসংযোগ ইচ্ছাকৃতভাবে করা হয়। এতে অঞ্চলের গবাদি পশু, মাটি এবং বসবাসরত সম্প্রদায় ঝুঁকিতে থাকে।
 
ব্রাজিলের প্রধান গবাদি পশু উৎপাদনের স্থান সাও ফেলিক্স দো জিঙ্গু পৌরসভা কার্যালয় এ পর্যন্ত প্রায় ৭০০০ দাবানলের ঘটনা রেকর্ড করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট মোকাবেলার জন্য প্রয়োজন কঠোর আইন প্রয়োগ,দমকলকর্মী,এবং স্থানীয়দের মানসিকতার পরিবর্তন।  

যদিও ২০২৫ সালে বৃষ্টিপাত বৃদ্ধি ও সরকারী নজরদারির কারণে আগুনের পরিমাণ সাময়িকভাবে কমেছে, কর্মকর্তারা সতর্ক করে বলছেন যে ব্রাজিলের আমাজনের প্রতি অবহেলা এবং জনসাধারণের কম সহায়তা বন রক্ষার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত