রূপপুর বিদ্যুকেন্দ্রের আগুন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জা‌নি‌য়েছে পরমাণু শ‌ক্তি ক‌মিশন।

বৃহস্প‌তিবার (০৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞ‌প্তিতে বলা হয়, বৃহস্প‌তিবার দুপুর ১২টা ২০ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখার জন্য তৈরিকৃত কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণের সময় একটি ছোট অগ্নিকাণ্ড ঘটে। এসময় ঘটনাস্থলে কর্মরত ইমামুল এন্টারপ্রাইজের কয়েক জন শ্রমিক তাৎক্ষণিক বিষয়টি প্রকল্পের কন্ট্রোল রুমে জানায়। কন্ট্রোল রুম থেকে দ্রুততম সময়ে প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন ও  গ্রিনসিটি ফায়ার স্টেশনকে জানানো হয়। সংশ্লিষ্ট ফায়ার ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। মাত্র ৪০ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি। এমনকি প্রকল্পের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে আগুনের সূত্রপাত জানার কাজ চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট সকল ফায়ার সার্ভিস ইউনিট, কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত