ইসির গুরুত্বপূর্ণ সভা কাল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগসংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (৫২০) বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সভায় সভাপতিত্ব করবেন।

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে-জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধন। এছাড়া, ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিবিধ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত