বিমানবন্দরে সিগারেট নিষিদ্ধ ক্রিম জব্দ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কর্তৃপক্ষ। শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ এ আসা মো. গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করে বিমানবন্দরে নিয়োজিত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম। গিয়াসের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ৫ কার্টুন সিগারেট ১৭ হাজার ৫০০ টাকা, ১২ পিস বিউটি ক্রিম ৪ হাজার ২০০ টাকা, ৬টি মোবাইল ৩ লাখ টাকা, ১টি ল্যাপটপ ৫০ হাজার টাকা।

উদ্ধার করা সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তাান্তর করা হয়েছে। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ডিএম মূলে আটক করা হয়েছে। ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত