সালমান-বেক্সিমকো সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সম্পর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিলের পথে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি সূত্রে জানা গেছে, এসব মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রমাণ পাওয়া গেছে যে, অর্থ পাচারের ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় মালিবাগস্থ সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মামলার বিস্তারিত তথ্য এবং প্রমাণাদি নিয়ে সাংবাদিকদের কাছে রিপোর্ট উপস্থাপন করা হবে।

সিআইডি জানিয়েছে, এই মামলাগুলোতে অভিযুক্তদের দায়িত্ব এবং সম্পদের উৎস নির্ধারণের পাশাপাশি বিদেশি বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচারের প্রমাণাদি অন্তর্ভুক্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত