পটুয়াখালীতে ১২শ’র অধিক প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

পটুয়াখালীতে ১২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজার ৭৩৩ শিক্ষক পূর্নদিবস কর্মবিরতি পালন করছেন। রবিবার (০৯ নভেম্বর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে করে জেলার  এক লাখ ৮৮ হাজার ১৮০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। 

সকালে ক্লাস শুরু না হওয়ায় স্কুলে আসা অধিকাংশ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে। আর বিদ্যালয়গুলোতে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। 

শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি দশম গ্রেডসহ  তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কর্মবিরতি পালনরত শিক্ষকরা।
 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত