জাহানারা ইস্যুতে 'আনুষ্ঠানিক অভিযোগ না পেয়েই তদন্ত করছে বিসিবি'

'যেহেতু ২০২১-২২ এর ঘটনা ছিল, এবং আমরা যতদূর জানি ২০২১-২২ সালে এটা শেষ হয়ে গিয়েছিল আর আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে। ক্রিকেট বোর্ডে লিখিত কিছু বা মৌখিক কোন অভিযোগ আসেনি। তারপরও আমরা ব্যাপারগুলো দেখছি', আমিনুল ইসলাম বুলবুল

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

নারী ক্রিকেটে স্বজনপ্রীতি আর যৌন হয়রানির একের পর এক অভিযোগে যখন ক্রিকেটাররা মুখ খুলছেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে ২ দিনের ক্রিকেট কনফারেন্স। যেখানে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, উন্নয়ন সহ অনেক কিছু নিয়েই চলছে গুরুগম্ভীর আলোচনা। অথচ মেয়েরা যদি নিজেদের ক্যাম্পে, কোচ কিংবা কর্মকর্তাদের কাছেই নিরাপদ না থাকেন, দায়িত্বশীলরা যদি ব্যক্তিগত রিপুর উর্ধে উঠে নির্মোহভাবে দল পরিচালনা করতে না পারেন, তাহলে পাঁচ তারকা হোটেলে জ্ঞানী জ্ঞানী কথা উলুবনে মুক্তো ছড়ানোর মতই শোনায়।

রবিবার ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ না পেয়েও তদন্ত করছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত