প্রেস সচিব

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (১০ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে সতর্ক করে দিয়ে বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে-দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।

প্রেস সচিব আরও লেখেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন-এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই-চিরদিনের জুলাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত