বেশ কিছুদিন ধরেই জুয়া কাণ্ডে তুরস্কের ক্লাব ফুটবলে চলছে অস্থিরতা। এবার জুয়াকাণ্ডে ৮ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। সেই ৮ জনের মধ্যে একটি শীর্ষ ক্লাবের চেয়ারম্যানও আছেন, ছয়জন হলেন রেফারি। তুর্কি ফুটবল ফেডারেশনের (টিএফএফ) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রথম বিভাগের ক্লাব আয়ুপসপোরের চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।
তুরস্কের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যাচে বাজি ধরার অভিযোগে ১ হাজার ২৪ ফুটবলারকে শৃঙ্খলাবিষয়ক কমিটির সামনে তলব করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ফুটবলারদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে টিএফএফের পক্ষ থেকে বলা হয়, ‘১ হাজার ২৪ ফুটবলারকে সতর্কতামূলকভাবে শৃঙ্খলাবিষয়ক কমিটির (পিএফডিকে) কাছে পাঠানোর কারণে ক্লাবগুলো তাদের দলীয় ঘাটতি পূরণের জন্য জরুরি ব্যবস্থা নিচ্ছে। এর অংশ হিসেবে ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়েছে, যাতে ২০২৫-২৬ শীতকালীন দলবদলের সঙ্গে মিলিয়ে জাতীয় স্তরে অতিরিক্ত ১৫ দিনের দলবদল ও নিবন্ধনের সময় অনুমোদিত হয়।’
তুরস্কের তৃতীয় ও চতুর্থ বিভাগ, যেখানে সন্দেহভাজন খেলোয়াড়দের মধ্যে ৯০০ জনের বেশি খেলেন, দুই সপ্তাহ ধরে এ দুটি স্তরের লিগ স্থগিত আছে। এর আগে চলতি মাসের শুরুতে পেশাদার ফুটবল লিগে জুয়া কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গতকাল ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করে টিএফএফ।
কে বলল- 'মেসির চেয়ে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোনালদোর বেশি'
বাংলাদেশের হয়ে খেলা 'এখনো অবাস্তব' লাগে হামজার